রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ।বুধবার (১ জুলাই) সকালে নগরীর সিটি পার্কে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জের ১৮ টি শাখার সম্মিলিত উদ্যোগে সমাবেশ এবং বর্ষ পরিক্রমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
রোটারী ক্লাব অব মিড টাউন নারায়ণগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে তিন শতাধিক সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন 'ডি-৬৪ বাংলাদেশ' এর ডেপুটি কান্ট্রি কো অর্ডিনেটর জনাব এ কে এম শামসুল হুদা।
পরিচিতি পর্ব এবং আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পুনরায় সিটি পার্কে এসে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।
সমাজ সেবায় সকল রোটারীয়ানকে সর্বাত্মক অংশগ্রহণের অঙ্গীকার করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
আমার বাঙলা/আরএ