সংগৃহিত
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ

ডাচ্দের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে। শ্রীলংকার বিপক্ষে রোমাঞ্চকর ২ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো টাইগাররা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে হৃদয় ভাঙ্গে বাংলাদেশের।

এবারের টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারনা করা হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের চেয়েএগিয়েবাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দু’বার হারিয়েছে টাইগাররা।

২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা। ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অবশ্য ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিলো বাংলাদেশ। ঐ হারের কারণে সমালোচনার মুখে পড়েছিলো টাইগাররা।

আবারও অন্য এক বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের। টি-টোয়েন্টি ফরম্যাট হলেও বাংলাদেশ আবারও হারের লজ্জায় পড়তে পারে ধারনা করা হচ্ছে। তবে ক্রিকেটপ্রেমিদের বিশ্বাস, নেদারল্যান্ডসের কাছে ওয়ানডে বিশ্বকাপে লজ্জাজনক হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবে বাংলাদেশ। কিন্তু অতীত নিয়ে চিন্তা করতে রাজি নয় টাইগাররা।

বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘নেদারল্যান্ডসের কাছে আমরা যে ম্যাচে হেরেছিলাম, সেটি এখন অতীত। ঐটা ছিল ওয়ানডে ফরম্যাট। কিন্তু এটা ক্রিকেটের ভিন্ন ফরম্যাট।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে হৃদয় বিদারক হারের পরও আমরা দল হিসেবে খুব ভালো অবস্থায় আছি। আমাদের দলের ঐক্য খুবই শক্তিশালী। নিজেদের পারফরমেন্সের ধারা অব্যাহত রাখতে পারলে তাহলে বিশ্বের যেকোন দলকে হারাতে পারি বলেই আমি মনে করি।’

তানজিম আরও জানান, সুপার এইট নিশ্চিত করতে গ্রুপের শেষ দুই ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এখন অতীত। আমাদের হাতে দু’টি ম্যাচ আছে, ঐ দুই ম্যাচ জিততে হবে আমাদের। আমরা আত্মবিশ্বাসী, ঐ দুই দলকে আমরা হারাতে পারবো।’

বাংলাদেশ দলের বড় দু:শ্চিন্ত সেরা তারকা সাকিব আল হাসানের অফ পর্শ। গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ফর্ম ফিরে পাবেন বলেই প্রত্যাশা টাইগার শিবিরে। গত দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হিসেবে ব্যাট হাতে সাকিবের রান না পাওয়াকে দোষারোপ করা হচ্ছে। তবে সাকিবের অফ র্মের পরও বাংলাদেশ দলে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।

বাংলাদেশ দল :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রিজার্ভ : আফিফ হোসেন, হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস দল :

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরিন, সাইব্রান্ড এঙ্গেলব্রেচ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা ও ওয়েসলি বারেসি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা