খেলা

লাহোরে নিরাপদ আছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে পা রেখেই নেমে গেছে অনুশীলনে। বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে বিসিবি জানিয়েছে, সেখানে নিরাপদেই আছে বাংলাদেশ দল।

পাকিস্তানে পৌঁছানোর আগেই অবশ্য বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি বোলার মুস্তাফিজুর রহমান চোটের কারণে ছিটকে গেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় নিজের বোলিংয়ে একটি বল থামাতে গিয়ে আঙুলে চোট পান তিনি। এরপরই তাকে সিরিজ থেকে বাদ দিতে হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের জায়গায় ডেকে নিয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে। সম্প্রতি তিনি মিরপুরে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি সিরিজ শেষ করেছেন। জরুরি ভিত্তিতে খালেদকে পাকিস্তানে উড়িয়ে নেওয়া হয়েছে।

এছাড়াও চোটে পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় নেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। তিনি আগেই পাকিস্তানে ছিলেন, লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছেন।

সংযুক্ত আরব আমিরাত সিরিজ শেষে পিএসএল খেলতে গিয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তা শেষ করে দলে যোগ দিয়েছেন তিনিও। এবারের পিএসএলে লাহোর কালান্দার্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিশাদ। তিনি ও মিরাজ দুজনেই এখন বাংলাদেশের ক্যাম্পে যোগ দিয়েছেন এবং সোমবার সন্ধ্যায় দলের প্রথম অনুশীলনেও অংশ নিয়েছেন।

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বাড়তি সতর্কতা নিয়েছে। দলের সঙ্গে পাঠানো হয়েছে অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদকে। তিনি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জানান, ‘এখানে এসে যতটুকু দেখেছি, সবকিছু ঠিকঠাক আছে। শহরে কোনো সমস্যা বা অস্থিরতার চিহ্ন দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় আমাদের প্রথম অনুশীলন সেশন হবে। সেখানেই আমি স্থানীয় নিরাপত্তা প্রধানের সঙ্গে দেখা করব। এরপরই আগামী দিনের পরিকল্পনা আরও স্পষ্ট হবে।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুও জানান, ‘দল ভালো আছে। ওখানে পরিস্থিতিও স্বাভাবিক। খেলোয়াড়দের মানসিকতা ভালো আছে এবং সবাই খেলতে আগ্রহী।’

তিনি আরও জানান, বিসিবির নিরাপত্তা দলও পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা দল মাঠে সবকিছু তদারকি করছে। পাকিস্তান সব সময়ই অতিথি দলের জন্য ভালো নিরাপত্তা দিয়ে থাকে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই।’

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে, বুধবার। দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১ জুন, রোববার। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা