সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুড়িল বিশ্বরোডে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করছে গার্মেন্ট শ্রমিকরা। এতে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল হয়ে যায়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১২ টার দিকে স্থানীয় ইউরো গার্মেন্টের কয়েকশ’ শ্রমিক কুড়িল বিশ্বরোডে সড়কে দুপাশে অবস্থান নেয়।

এ সময় পরিবহণ শ্রমিকরা সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভাটার থানার এএসআই ফয়সাল জানান, বকেয়া বেতন দাবিতে গার্মেন্ট শ্রমিকরা সড়কে বিক্ষোভ করছে। তাদের সড়ক থেকে সরাতে সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখানে গেছেন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, আমরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি কিছুক্ষণের মধ্যে যান চলাচল শুরু হবে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা