সংগৃহিত
জাতীয়

শেখ হাসিনা মানুষের সুখ-দুঃখে অংশীদার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে জনকল্যাণে কাজ করছেন।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে বাংলাদেশকে আলিঙ্গন করে রেখেছেন। তিনি বোঝেন কার কী কষ্ট, কার কী বেদনা? তিনি সর্বাত্মকভাবে সেটা উপলব্ধি করেন বলেই সব সময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। তাই, আপনাদের ভোটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পরেই তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে এই তীব্র শীতে যাতে আপনারা কষ্ট না পান সেজন্য উপহার হিসেবে এই কম্বল পাঠিয়েছেন। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের কল্যাণে, সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হিসেবে পাশে ছিলেন, আছেন এবং আগামী দিনেও থাকবেন, ইনশাআল্লাহ।‘

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে ৭ লাখ টিসিবি কার্ড বিতরণ করা হয়েছে, জানিয়ে মেয়র বলেন, ‘যখন সারা বিশ্বে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, তখন জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী পায়, তাদের যাতে কোনো ভোগান্তি না হয়, সেজন্য তিনি ১ কোটি টিসিবি কার্ড দিয়েছেন। এই টিসিবি কার্ডের মাধ্যমে শুধু নিম্ন আয়ের মানুষই নয়, মধ্যম আয়ের জনগোষ্ঠীও ন্যায্য মূল্যে খাদ্যসামগ্রী পাচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা ঢাকায় প্রায় ৭ লাখ টিসিবি কার্ড বিতরণ করেছি।’

অনুষ্ঠানে ১৬ নম্বর ওয়ার্ডে ২ হাজার এবং ১৭ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এর আগে মেয়র তাপস হাতিরপুল বাইতুল মোমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নূরানী শাখার নতুন ভবন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা