সংগৃহীত
জাতীয়

বিএনপির অনেকে নির্বাচনে আসবেন

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন বিএনপিতে তারেক রহমানকে নেতা হিসেবে মানতে পারেন না, এমন অনেকে নির্বাচনে আসবেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আমার কাছে তথ্য রয়েছে, তারেক রহমানকে যারা নেতা হিসেবে মানতে পারছেন না, নির্বাচনে আসার জন্য ইতোমধ্যে তাদের অনেক নতুন প্ল্যাটফর্ম তৈরি করছেন। বিএনপির বর্তমান নেতৃত্ব দলটির অনেকের পছন্দ নয়। যে কারণে তারা নতুন দল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। এ ছাড়া বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেষ্টা করছেন বলে জেনেছি।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে উৎসব বিরাজ করছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী যথাসময়েই ভোট হবে। কে নির্বাচনে এলো না, বা কে কী বললেন, তা নিয়ে মানুষের কোনো উদ্বেগ নেই। নিজেদের প্রার্থীকে বিজয়ী করার চিন্তা করছেন।

নির্বাচন ঘিরে কোনো নাশকতার শঙ্কা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানায়, এখন পর্যন্ত আমি এই ধরনের কোনো খবর পাইনি। নাশকতা কেবল বাংলাদেশের মানুষ না, বিশ্বের কোনো সভ্য দেশের মানুষ পছন্দ করে না। এগুলো করলে জনসমর্থনের চেয়ে তাদের (বিএনপি) ভাগ্যে ধিক্কার জুটবে ।

আমরা দেখলাম তো, ট্রেনের লাইন কাটার জন্য তারা গিয়েছিল, তাদের জনগণ ধরিয়ে দিয়েছে। বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে, জনগণ ধরে পুলিশে দিয়েছে। এতেই প্রমাণ হয় দেশের মানুষ সহিংসতা পছন্দ করে না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা