ছবি: সংগৃহীত
জাতীয়

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

আমার বাঙলা ডেস্ক

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। সরকার চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী–এর সঙ্গে প্রকাশকদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে মেলার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মেলা চলবে ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত।

প্রকাশকদের কোনো স্টল ভাড়া দিতে হবে না। তবে জায়গার সীমাবদ্ধতা ও ব্যবস্থাপনার কারণে এবার কোনো প্যাভিলিয়ন রাখা হচ্ছে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রথাগত সময়ে পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান, বাংলা একাডেমি–এর মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ সৃজনশীল প্রকাশক ঐক্য ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি–এর নেতারা।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই বইমেলার তারিখ নিয়ে জটিলতা তৈরি হয়। প্রথমে ডিসেম্বর মাসে মেলার সময়সূচি ঘোষণা করা হলে প্রকাশকরা আপত্তি জানান। ভাষার মাসের পরিবর্তে অন্য সময়ে মেলা হলে অংশগ্রহণ না করার ঘোষণা দেন তারা।

পরবর্তীতে ১ ফেব্রুয়ারি থেকে মেলা আয়োজনের দাবিতে প্রকাশকরা লিখিতভাবে একাডেমিকে জানান। এরপর ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত নতুন সময় নির্ধারণ করা হলেও তাতেও আপত্তি ওঠে। সৃজনশীল প্রকাশক ঐক্যের ব্যানারে ৩২১ জন প্রকাশক ঈদুল ফিতরের পর মেলা আয়োজনের প্রস্তাব দেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছেও আবেদন করা হয়।

সবশেষে ১৬ ফেব্রুয়ারি মেলা পরিচালনা কমিটি একুশে ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর সিদ্ধান্ত নিলেও বুধবারের জরুরি বৈঠকে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ২৫ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর চূড়ান্ত ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

জাতীয় প্রেস ক্লাব সদস্য শাহেদ কামাল আর নেই

৪ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস...

আমাদের ১৭ বছরের সংগ্রাম যেন নিজেদের ভুলের কারণে সংগ্রাম না হয়: শামা ওবায়েদ

শনিবার (৪ জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডের ব্যাংক এশিয়া মোড়...

তৈলারদ্বীপ ব্রিজে টোলের নতুন দরপত্র বাতিলের দাবিতে মানববন্ধন

বাঁশখালী-আনোয়ারা সংযোগস্থলের তৈলারদ্বীপ ব্রিজে পুনরায় টোল আদায়ের লক্ষ...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

রোদে ফাঁকা রাজধানী, থমকে গেছে রিকশার চাকা

রাজধানীর যে সড়কগুলোতে সাধারণ দিনে যানজটের কারণে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা