সংগৃহীত
জাতীয়

দৈনিক আমার বাঙলার বর্ষপূর্তি উদযাপন

সৈয়দ জাফরান হোসেন নূর: দেশের বহুল প্রচারিত দৈনিক আমার বাঙলা ২০২১ সালের ১১ নভেম্বর যাত্রা শুরু করে।

শনিবার রাজধানীর হাতিরপুলে দৈনিক আমার বাঙলার অফিস কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

সাংবাদিক আরিফ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ফারুক আহমেদ।

প্রধান অতিথি মো: ফারুক আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এবং আমার বাঙলা সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার মন্ত্রণালয়ের দায়িত্ব মিডিয়া ও মিডিয়া সংশ্লিষ্ট বিষয়গুলোকে পৃষ্ঠপোষকতা করা। আমরা সামর্থানুযায়ী সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছি।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন শাসনভার গ্রহণ করলেন তখন থেকে সাংবাদিক, সংবাদপত্র এবং মিডিয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল এবং নিয়মিত পৃষ্ঠপোষকতা করে থাকেন। যা আপনারা ইতোমধ্যে দেখেছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের যেমন সংবাদ পত্রের প্রতি দায়িত্ব আছে ঠিক তেমনি ভাবে সংবাদপত্রেরও রাষ্ট্রের প্রতি দায়িত্ব রয়েছে। আমার বাঙলা দ্বিতীয় বর্ষ পেরিয়ে সুনামের সাথে তৃতীয় বর্ষে পদাপর্ণ করেছে। তাই আমি মনে করি, পত্রিকাটি জনপ্রিয়তা ও সফলতার সাথে তার দায়িত্ব পালন করে চলছে। আশাকরি, এ ধারাবাহিকতা অব্যহত রাখবে আমার বাঙলা পরিবার। তৃতীয় বর্ষ নয় পত্রিকাটির নাম আগামী ৩ হাজার বছর শুনতে চাই।

ফারুক আহমেদ আরও বলেন, সংবাদপত্র টিকে থাকা অনেক কঠিন বিশেষ করে প্রিন্ট মিডিয়া। তাই আমি বলতে চাই টিকে থাকার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন ভার্সন বের করতে হবে। আমার ধারণা আমার বাঙলার যে টিম রয়েছে তারা ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট দক্ষ ও যোগ্য। তাই মনে করি, আমার বাঙলা সুনাম ও সফলতার সাথে টিকে থাকবে আগামীর দিনগুলোতে।

পত্রিকার সম্পাদক আরও বলেন, দৈনিক আমার বাঙলা ২০১০ সালের ১৬ ডিসেম্বর সাপ্তাহিক পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে। দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে পথ চলায়, সময়ের প্রয়োজনে ও চাহিদার আলোকে বাধ্য হয়ে পত্রিকাটিকে দৈনিকে রুপান্তর করতে হয়েছে।

তিনি বলেন দৈনিক আমার বাঙলা দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। আজকের অনুষ্ঠানে আগত সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি আশাকরি আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।

আজ দ্বিতীয় বর্ষ পেরিয়ে তৃতীয় বর্ষে এসে আমার বাঙলার পাঠক, বিজ্ঞাপনদাতা, শভানুধ্যায়ী সবার প্রতি রইল ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা।

আয়োজিত অনুষ্ঠানে দৈনিক আমার বাঙলার সম্পাদক এম এম রুহুল আমীন, আগত প্রধান অতিথি, অতিথিবৃন্দ এবং পত্রিকাটির সকল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত সবাই দৈনিক আমার বাঙলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে পত্রিকাটির গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- আমার বাঙলার জিএম (মার্কেটিং) মাহফুজুর রহমান খান, আনোয়ারুল ইসলাম সাজু, সৈয়দ জাফরান হোসেন নূর, মো: সাইদুর রহমান খান, জাফর ইকবাল, সোহেল রানা, সানোয়ার হোসেন, মাহফুজুর রহমান, নুসরাত জাহান ঐশী, অন্তরা আফরোজ, সুরাইয়া তাজরিন ওশিন, সুজাত খান, মো: আব্দুল কাদের, শাকিল হোসেন ও সাজ্জাদুর রহমান আশিক, আব্দুল্লাহ আল মাহফুজ শিপন, মো: শিপন মিয়া, মো: তারা মিয়া, মো: আব্দুল করিম উপস্থিত থাকেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা