জাতীয়
সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ

প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে প্রায় এক ঘণ্টা ধরে প্রেসক্লাব এলাকা অবরোধ করে রেখেছিলেন এসব আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গে করে দেয়।

পুলিশ সূত্র জানায়, ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ২৩ হাজার উত্তীর্ণ হতে পারেননি। এখন সেসব উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি, তাদের ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে। তাদের উত্তীর্ণের সনদ দিতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি জিসানুল হক বলেন, এসব আন্দোলনকারী সকাল সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে দাঁড়ায়। প্রায় এক ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখে। ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

জিসানুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। তবে কারও ওপর লাঠিপেটা করা হয়নি বা মারধর করা হয়নি। এ ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা