জাতীয়

এপ্রিলে সংসদ নির্বাচন, প্রেস সচিবের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণা সামনে আসার পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা।

রবিবার (৮ জুন) রাতে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচন পেছানোর পেছনে মূলত তিনটি কারণ রয়েছে সংস্কার, বিচার (ট্রায়াল) ও নির্বাচন আয়োজন।

ইতোমধ্যে সংস্কারের জন্য ১২ থেকে ১৫টি কমিশন গঠন করা হয়েছে। তাদের সুপারিশ হাতে আসছে। এসব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান প্রেস সচিব।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টে ভয়াবহ সহিংসতায় যারা জড়িত, তাদের বিচার শুরু হবে। অনেক শিশু পর্যন্ত মারা গেছে। এই বিচার আন্তর্জাতিক মান বজায় রেখেই সম্পন্ন করতে হবে।

নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুতির প্রয়োজন রয়েছে। সেজন্যই এপ্রিলের প্রথমার্ধকে নির্বাচন উপযোগী সময় হিসেবে ধরা হয়েছে।

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন ডিসেম্বরেই চায়। তাদের দাবি, এপ্রিল মাস আবহাওয়ার দিক থেকে অনুপযুক্ত। এ বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, আবহাওয়াবিদদের সঙ্গে পরামর্শ করেই এই সময় নির্ধারণ করা হয়েছে।

শফিকুল আলম বলেন, তারা জানিয়েছেন, এপ্রিলের প্রথম ১০ দিন দেশে বড় ধরনের তাপপ্রবাহ থাকে না। কালবৈশাখীর আশঙ্কাও থাকে দ্বিতীয়ার্ধে, বৈশাখ মাস শুরু হওয়ার পর। তাই আবহাওয়ার দিক থেকে নির্বাচন আয়োজনের জন্য সময়টা উপযোগী।

এদিকে প্রধান উপদেষ্টার ঘোষণায় জামায়াতে ইসলামী সন্তোষ প্রকাশ করলেও বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এপ্রিলকে নির্বাচন উপযোগী সময় হিসেবে মানতে নারাজ। তারা নির্বাচন ডিসেম্বরেই চায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা