রাজনীতি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে স্বৈরশাসকের পুনর্বাসন: তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পুনর্গঠনের অপার সম্ভাবনার সুযোগ সৃষ্টি হয়েছে। জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচন বিনষ্টের ষড়যন্ত্র চলছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে বিএনপি'র বর্ধিত সভায় উদ্বোধনী বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একথা বলেছেন।

তিনি বলেন, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। এখনো এক ধরনের ধ্রুমজাল সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরো বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপির কাছে এটি নতুন কিছু নয়। বিএনপির সব সময় রাষ্ট্র রাজনীতি ও সমাজের পরিবর্তন করে আসছে।

তারেক রহমান বলেন, ‘অর্থপাচার ও অর্থলুট করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করা হয়েছিল। জনগণের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি ২৭ দফা কর্মসূচি এবং পরবর্তীতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৩১ দফা ঘোষণা করা হয়।

৩১ দফা নিয়ে বর্তমানে জনগণের সঙ্গে চলছে দেশব্যাপী কর্মশালা। মূলত ৩১ দফা হলেও এর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। আর এ কারণেই জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি।

তবে এই ৩১ দফাই শেষ কথা নয়। সময়ের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে এই ৩১ দফাকে বৃদ্ধি করার সুযোগ রয়েছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির মূল বিষয় নিয়ে খুব একটা বিরোধ নেই। জাতীয় নির্বাচনকে নিয়ে কোনো কোনো উপদেষ্টার বক্তব্য সাধারণ জনগণের মনে দাগ কেটেছে।

সরকার এখনো পর্যন্ত তাদের কর্ম পরিকল্পনা অগ্রাধিকার ভিত্তিতে করতে পারছে না বলে মনে হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এমনকি বাজার পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে। সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের নামে দেশের রাজনৈতিক পরিস্থিতি কেন ঘোলাটে করতে চায় এটি জনগণের কাছে স্পষ্ট নয়।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে সেটি হবে স্বৈরশাসকের পুনর্বাসন প্রতিক্রিয়া। টাকা পাচারকারী মাফিয়া চক্রের পুনর্বাসনের প্রক্রিয়া। এই ফাঁদে বিএনপি পা দিতে পারে না, পা দেবে না।

গণহত্যাকারী মাফিয়া শেখ হাসিনা পালানোর পর অনেকগুলো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এ সকল দলকে বিএনপি স্বাগত জানায়। তবে তাদের মূল্যায়ন করবে দেশের জনগণ। যার জন্য প্রয়োজন অবাধ সুষ্ঠু নির্বাচন। সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে ইতোমধ্যে সংশয় সৃষ্টি হয়েছে।

পররাষ্ট্র নীতির বিষয়ে বিএনপি'র অবস্থান একেবারে সুস্পষ্ট। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ এবং সার্বভৌমত্বই প্রথম অগ্রাধিকার।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত থেমে নেই। এ থেকে উত্তরণের জন্য কি করা যায় তা নিয়ে আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা