সংগৃহিত
রাজনীতি

মুন্সীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুন্সীগঞ্জ জেলা শাখা।

রোববার (১০ মার্চ) বেলা ১১ টার দিকে জেলা শহরের সুপারমার্কেটস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পৌর মার্কেটের দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

শহর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. গোলজার হোসেন, পৌর ৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কাইয়ুম মৃধা, জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য মাকসুদুল আলম (বাবু), শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ মাহমুদ সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা