সংগৃহীত
রাজনীতি

আওয়ামী লীগের কথায় আমরা আশ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন বর্জন করার ইতিহাস জাপার কম। শুধু একটা নির্বাচন এখন পর্যন্ত বর্জন করেছে। তবে যদি এমন হয়, কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না, সেটা অন্য কথা। তবে আওয়ামী লীগের কথায় আমরা আশ্বস্ত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির আরও ২/১ জন সিনিয়র নেতার সাথে গতকাল রাতে আমাদের বৈঠক হয়েছে। সেখানে আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজন নেই।

নির্বাচন শান্তিপূর্ণভাবে কীভাবে করা যায়, ভোটাররা ভোট কেন্দ্রে যেন আসেন, তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আলোচনায় এ বিষয়ে আওয়ামী লীগের ইতিবাচক একটা মনোভাব দেখে গেছে।

গত ৫ বছরে উপ-নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে আমাদের অভিজ্ঞতা সুখকর নয়। এজন্য একটা দ্বিধা এখনো রয়ে গেছে।

তিনি বলেন, অনেকে আসন বণ্টনের বিষয়ে আলোচনা করছেন। বৈঠকে আমরা আসন বণ্টনের কথা বলিনি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজন আছে বলেও আমরা মনে করি না।

ভোটাররা যদি ভোট কেন্দ্র এসে ভোটাধিকার প্রয়োগ করে পারে তাহলে ’৯১ সালের মতো জাপা একটা নীরব বিল্পব হয়ে যেতে পারে। গতকালের বৈঠকে আমরা আওয়ামী লীগকে বলেছি, তারা যেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, যেন ভোটাররা ভোট কেন্দ্রে ফিরে আসে।

তারা আমাদের কথা দিয়েছেন, যেকোনো মূল্যে তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন। তাদের আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি এবং বিশ্বাস করেছি। তবে সামনের দিনগুলোতে আমরা পর্যবেক্ষণ করব।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা