ছবি: সংগৃহীত
রাজনীতি

সিলেট ছেড়ে ঢাকার পথে তারেক রহমান

আমার বাঙলা ডেস্ক

অবশেষে দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী উড়োজাহাজটি রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)বেলা ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ।এর আগে সকালে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সিলেটে পৌঁছান।

বাংলাদেশের আকাশে ফেরার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর আবার দেশের আকাশে উড়ছেন তিনি।

বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারেক রহমান স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে ঢাকার পথে রওনা হন। প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা এই রাজনৈতিক নেতাকে নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে

তার আগমন উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় বড় পরিসরে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি ওই কর্মসূচিতে অংশ নেবেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চূড়ান্ত হল নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আর্জেন্টিনার প্রতিপক্ষ নকআউট পর্বে চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

প্রকল্প খাতে বিশ্বব্যাংকের ১৩ হাজার কোটি টাকা আসছে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জীবিকা সুরক্ষা এবং বৈশ্বিক সার ও জ্বালানি বাজারে...

পাগলা মসজিদে টাকার বস্তা

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স ছয় মাস পর খোলা হয়েছে।...

নকআউটে মিসর

ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু...

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় ফের শ্রমিক বিক্ষোপ

গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনায় ফের বিক্ষুব্ধ হয়ে উঠে...

নকআউটপর্বে উঠল কারা,বাদ পড়ল কারা

নকআউটপর্বে নিশ্চিত করা ২৮টি দল হলো- মেক্সিকো, সুইজারল্যান্ড, ব্রা...

বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষ্যে স্থ...

ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্য সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে

শনিবার (২৭ জুন) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্কবার্তায়...

হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার পর গতকাল ইরানের বিভিন্ন জায়গা...

ফুলবাড়ীতে ১৫ কোটি টাকার হাঁড়িভাঙা আম বেচাকেনার সম্ভাবনা

দিনাজপুরের ফুলবাড়ীর জনপ্রিয় আম হাঁড়িভাঙা।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা