প্রতিনিধি
রাজনীতি

জামায়াতের কাছে রাজনীতি পেশা নয়, মানুষের সেবা করাই মূল লক্ষ্য

আমার বাঙলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ইকবাল হোসেন ভূইয়া বলেছেন, জামায়াতে ইসলামী রাজনীতিকে পেশা হিসেবে দেখে না; মানুষের সেবাকেই তারা মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে।

শনিবার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে বৈষম্য ও দুর্নীতি দূর হবে এবং জনগণের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ নেওয়া হবে না।

গণসংযোগ শুরুর আগে তিনি সাইনবোর্ড মিতালী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া চান এবং আসন্ন নির্বাচনে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়ার আহ্বান জানান।

পরে তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন কার্যক্রমে অংশ নেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রমিক কাজ করে, আমি তাঁদের সঙ্গেই আছি’আমিও একজন শ্রমিক।” তিনি আরও বলেন, “আমরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই।” তিনি অঙ্গীকার করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জনগণের কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আজিম, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহবুব আলম, সেক্রেটারি মো. হাবিবুর রহমান, শান্তিধারা পূর্ব ওয়ার্ড জামায়াত সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা