আন্তর্জাতিক

সুদানে বিমান হামলা, নিহত ৪০

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানীতে বিমান হামলা চালিয়েছে দেশটির বিমানবাহিনী। আর এতে একসঙ্গে নিহত হয়েছেন ৪০ জন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টার একটু পর কুরো মার্কেট এলাকায় শক্তিশালী এ বিমান হামলা চালানো হয়।

গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলো মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এরপর দুই বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। মূলত আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করতে চেয়েছিলেন সেনাপ্রধান বুরহান। এতে হামদান দাগলো ন বাধা দেওয়ার পর সেনাবাহিনী ও আর আরএসএফের মধ্যে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লড়াই বেধে যায়।

এই বাহিনীর লড়াইয়ের মাঝে পড়ে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। রোববারের এ বিমান হামলাটি দ্বন্দ্ব শুরু হওয়ার পর বেসামরিকদের ওপর সবচেয়ে বড় বিমান হামলার ঘটনা।

সুদানের লোকাল অ্যাসিসটেন্ট কমিটি হামলার ব্যাপারে এক বিবৃতিতে বলেছে, ‘সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান কুরো মার্কেট এলাকায় বোমা হামলা চালায়। কুরো মার্কেট গণহত্যার মৃতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে।’

গত ১৫ এপ্রিল আধাসামরিক বাহিনী আরএসএফ প্রথম রাজধানী খার্তুমে হামলা চালায়। এ সময় তাদের হামলায় সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হন। আরএসএফ রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েও নেয়। এরপর আরএসএফকে খার্তুম থেকে সরিয়ে দিতে নিয়মিত বিমান হামলা চালানো শুরু করে বিমানবাহিনী।

বিভিন্ন সূত্র ও তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। তবে স্থানীয়দের আশঙ্কা এ সংখ্যা আরও অনেক বেশি।

সূত্র: এএফপি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা