সংগৃহীত
বিনোদন

বিয়ে ও শয্যাসঙ্গী নিয়ে বলা কথা অস্বীকার টাবুর

বিনোদন ডেস্ক

নিজের বক্তব্য ব্যুমেরাং হয়ে ফিরে আসবে তা ঘুণাক্ষরেও ভাবেননি বলিউড অভিনেত্রী টাবু। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য প্রচার হতেই টনক নড়েছে অভিনেত্রীর।

বিরক্ত টাবুর দাবি, তিনি যা বলেছিলেন সংবাদমাধ্যমে সেটি ভুলভাবে প্রচার করা হয়েছে। যার জেরেই ভুগতে হচ্ছে তাকে।

শুধু তাই নয়, এই ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি অক্ষয় কুমারের 'ভূত বাংলা' ছবিতে যোগ দিয়েছেন টাবু। এই ছবিতে টলিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে তার এক সাক্ষাৎকার।

২০২৪ সালে অভিনেত্রী 'ক্রিউ' ছবিতে অভিনয় করেছিলেন। সেই সিনেমার প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, টাবু বিয়েতে বিশ্বাসী কিনা?

জবাবে অভিনেত্রী বলেছিলেন, ‘বিয়েতে বিশ্বাসী নই। পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই...!’

টাবুর এই বক্তব্য ভাইরাল হয়ে যায়। যার জেরে সোশ্যাল মিডিয়ায় নাস্তানাবুদ হচ্ছেন তিনি। পাশাপাশি নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে এই তারকাকে।

নেটিজেনদের নানারকম কটূক্তি থেকে দূরে রাখতেই এরপর অভিনেত্রীর দাবি, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি এরকম কোনো কথা বলেননি।

এখানেই শেষ নয়, টাবু মনে করছেন- তার ভাবমূর্তি নষ্ট করতে কিছু গণমাধ্যম উঠেপড়ে লেগেছে। যেখানে মনের মাধুরি মিশিয়ে এই ধরনের কুৎসিত খবর প্রচার করা হচ্ছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা