সংগৃহিত
বিনোদন

‘পদ্মশ্রী’ পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন প্রতিবেদক: ভারতের ‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন দুই বাংলার শ্রোতানন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয়াদিল্লিতে এ সম্মাননাপ্রাপ্ত বিশিষ্টজনদের নাম ঘোষণা করা হয়।

চলতি বছর পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী— এ ৩ ক্যাটাগরিতে ১৩২ জন ব্যক্তি সম্মাননায় ভূষিত হয়েছেন বলে জানা গেছে। ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। তিনি ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সংগীতশিল্পী বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়।

রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং আশীষ বন্দ্যোপাধায়ের মতো সংগীতজ্ঞদের কাছ থেকে উৎসাহ লাভ করেছেন। তাদের একান্ত সান্নিধ্যও পেয়েছেন তিনি। এ শিল্পী ‘সুরের ধারা’ নামের একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তিনি বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়েছে। এ অ্যালবামের মধ্যে মধ্যে রয়েছে - ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘এলাম নতুন দেশে’, ‘মোর দরদিয়া’, ‘শ্রাবণ তুমি’, ‘মাটির ডাক’, ‘ছিন্নপত্র’ও ‘গেঁথেছিনু অঞ্জলি’।

প্রসঙ্গত, ২০১৬ সালে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক লাভ করেন। এ ছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সংগীত পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেনে। তিনি এর আগে ভারতের ‘বঙ্গভূষণ’ পুরস্কারও লাভ করেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা