ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
অপরাধ
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

টেকনাফে ৬ কোটি টাকার মাদক ও আগ্নেয়াস্ত্রসহ আটক ৩

চট্টগ্রাম ব্যুরো:

টেকনাফে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস), ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সুমন আল মুকিত।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি শনিবার দিনব্যাপী কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া ও শাহপরীর দ্বীপ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৬ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১২৬ পিস ইয়াবা, ১টি একনলা বন্দুক, ২ টি ওয়াকি-টকি সেট, ৪৭ রাউন্ড তাজা গোলা ও ৮ টি দেশীয় অস্ত্রসহ টেকনাফের সাংবাদিক মুখোশধারী কুখ্যাত মাদক কারবারি আরাফাত সানি ও তার ২ সহযোগীকে আটক করা হয়।

আটককৃত আরাফাত সানি টেকনাফ উপজেলা নিষিদ্ধ সেচ্ছাসেবক লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমিত সম্পদে স্বস্তি নিশ্চিত করতেই এবারের বাজেট: অর্থমন্ত্রী

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ...

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

টিকিট - ভিসার জটিলতায় এবারের বিশ্বকাপ !

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা