ছবি: আমার বাঙলা
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ 

সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা ও জমি দখলের অভিযোগ 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা ও জমি দখলের অভিযোগ উঠেছে।

অভিযোগ করেছেন বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সমনে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য মাহফুজুর রহমান শাওন, লিপি হক, রেজিয়া বেগম, পিংকি খাতুন, নাচোল উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাফেক আলীসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, নাচোল উপজেলার জামতলা বাজারে ২০১৮ সালে ২৫ শতক জমি ক্রয় করেন এলাকার প্রবাসী তারিক আলম ও সাবানা আলম। দীর্ঘদিন ধরে জমি দখলের পাঁয়তারা করছিলেন আওয়ামী লীগ নেতা কাউসার আলী ও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সাঙ্গপাঙ্গ জমশেদ আলী রঞ্জু৷

এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর জোরপূর্বক ভাঙচুর ও দোকানঘর উচ্ছেদ করেন তারা। বাধা দিতে গেলে নারীদের ওপর হামলা চালানো হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ১০ মাস আগে একইভাবে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল। এসব দখল মারধরের কাজে মদদ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। ভাঙচুর ও দখলের পর এখনও নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আ.লীগ নেতা কাউসার আলী ও তার লোকজন।

পাশাপাশি সাবেক এমপি আমিনুল ইসলামের লোকজন থানায় গিয়ে জোরপূর্বক মিথ্যা মামলা দায়ের করেছেন। এনিয়ে নিরাপত্তাহীনতায় থাকার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এবিষয়ে সাবেক এমপি আমিনুল ইসলাম হাজীর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই আপনারা সত্যতা বিচার করে লিখবেন।
.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা