ফাইল ছবি
সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিএনপির দুই নেতার মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া বিএনপির অঙ্গসংগঠন সেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহ্বায়ক উজির আলী (৪৮) ও থানা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হবি (৬১) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। আজ শুক্রবার ভোরে ঢাকার পৃথক দুই হাসপাতালে তাদের মৃত্যু হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পি বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১ নভেম্বর ভোরে হাঁটতে গিয়ে সদর উপজেলার নগরবাথান এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত হন বিএনপি নেতা হাবিবুর রহমান হবি। তাকে উদ্ধার করে ঢাকার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। নিহত হাবিবুর রহমান হবি নগরবাথান এলাকার মহিউদ্দীনের ছেলে।

এদিকে ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজির আলী গত ২০ অক্টোবর ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রিজের কাছে সড়ক দুর্ঘটনায় আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

বিএনপি নেতা হবি ও উজির আলির মৃত্যুতে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে শুক্রবার বাদ জুমা নিহতদের নিজ নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা