ছবি: আমার বাঙলা
সারাদেশ

সাভারে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে আটক

সাভার প্রতিনিধি

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা মহিন মিয়া (৩৮) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে জিসানকে (১৫) আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাগিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিন মিয়া ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাগিপাড়া এলাকায় বসবাস করতেন এবং পেশায় দুধ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

থানা পুলিশ জানায়, সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাগিপাড়া এলাকায় দুধ ব্যবসায়ী মহিন তার ছেলের কক্ষে প্রবেশ করে মোবাইলের চার্জার খুঁজছিল। এসময় ছেলে জিসান তার কক্ষে মোবাইলের চার্জার নেই বলে জানালে মোবাইলের চার্জার না পেয়ে মহিন তার স্ত্রী ও ছেলেকে বকা দেন।

জবাবে ছেলে জিসান উত্তেজিত হয়ে কথা বললে মহিন তাকে মারধরের জন্য হাতে টেস্টার নেন। পরে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে হঠাৎ ছেলে জিসান তার বাবা মহিনের অন্ডকোষে চেপে ধরলে মহিন অচেতন হয়ে পড়ে। এসময় প্রতিবেশীরা মহিনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মহিনকে মৃত ঘোষণা করে।

সাভার মডেল থানার উ-পপরিদর্শক (এসআই) মোঃ ফাইজুর খান জানান, খবর পেয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে অন্ডকোষ চেপে ধরে হত্যা করেছে জানার পর ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

ভারত সফরে আগ্রহী তারেক রহমান, তবে আগে এজেন্ডা চূড়ান্ত করার ওপর জোর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যত দ্রুত সম্ভব ভারত সফরে যেতে অত্যন্ত আগ...

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পেলেন শুকনো গোবর!

আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে এর যেমন রয়েছ...

গুরুত্বপূর্ণ আল-মাখা শহর হুতিদের দখলে

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা