সেমিনারে কর্মকর্তারা। ছবি: জেলা প্রশাসনের সৌজন্য
সারাদেশ
দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ

চট্টগ্রামে ভূমি অপরাধ প্রতিরোধ আইন বাস্তবায়নে সেমিনার

চট্টগ্রাম ব্যুরো:


চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩” এবং “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৪”–এর কার্যকর বাস্তবায়ন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। তিনি ভূমি-সংক্রান্ত অপরাধ মোকাবেলায় প্রশাসনের সমন্বিত উদ্যোগ, প্রযুক্তি-নির্ভর সেবা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান (গ্রেড–১) মোঃ হান্নান মিয়া। তিনি মাঠপর্যায়ে দক্ষ ভূমি ব্যবস্থাপনা, আইনগত কাঠামোকে আরও শক্তিশালী করা এবং নাগরিক সেবাকে সহজীকরণের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দিকনির্দেশনামূলক সুপারিশ উঠে আসে।

সেমিনারে উপস্থিত কর্মকর্তারা ভূমি অপরাধ প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মাঠ প্রশাসন আধুনিকায়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কলাপাড়ায় নদীর চরে জেলের মরদেহ

পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামের এক জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে...

স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগে স্টাফদের ওপর হামলা 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্থানীয় এক য...

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক

বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে...

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠ...

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের একটি এলাকায় দুই বন্দুকধারীর মধ্য...

জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু

অবশেষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সড়ক নির্মাণকাজ শুরু করেছ...

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ‘টেক্সাস ড্রেসেস গার্মেন্টস&rsquo...

উত্তর কোরিয়ায় শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পি...

বাজেট অধিবেশনের প্রথম দিনে বিশিষ্টজনদের মৃত্যুতে শোক

বাজেট অধিবেশনের প্রথম দিনে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্টজনদের মৃত্যুতে...

হবিগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে উঠান বৈঠক

হবিগঞ্জ সীমান্তে পুশইন প্রতিরোধে জন-সম্পৃক্ততা ও সচেতন বাড়াতে মাইকিং-উঠান বৈঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা