মেয়রের আর্থিক সহযোগিতা গ্রহণ করছে নারী
সারাদেশ
সিটি মেয়র ডাক্তার শাহাদাত এর পক্ষ থেকে বিশেষ সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিক মেয়রের আর্থিক সহায়তা

সংবাদ বিজ্ঞপ্তি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে রৌফাবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকালে চসিক সচিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৮৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দের সহায়তা প্রদান অনুষ্ঠানে চসিক সচিব বলেন,মাননীয় মেয়র মহোদয় শুরু থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছেন। তাৎক্ষণিক সংকট লাঘবে তাঁর পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। মাননীয় মেয়র মহোদয় সবসময় জনগণের পাশে ছিলেন এবং থাকবেন। বিদেশে অবস্থান করলেও তিনি সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পরিস্থিতি জানতে চেয়েছেন।”
তিনি আরও বলেন,চসিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুত পুনর্নির্মাণসহ সামগ্রিক সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”

এ সময় চসিক সচিব ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন, ইস্কান্দর মির্জা। সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মন্জু। মেয়র এর একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী মারুফ ,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক, জিয়াউর রহমান জিয়া ,যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম রাশেদ। ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফকরুল ইসলাম শাহীন ।আকবর হোসেন, মানিক,আব্দুল মান্নান,জাকির হোসেন মিশু প্রমুখ।

এই সময় চসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা রাজনেতিক নেতৃবৃন্দ ও স্হানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা