কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি
সারাদেশ

স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধে নিহত আশিক হত্যাকারীর গ্রেপ্তার দাবি

কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের হামলায় নিহত আশিক খাঁর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল ২৫ শে মার্চ বিকেলে উপজেলার মুমূর দিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাংবাদিক ও সমাজকর্মী বদরুল আলম নাঈম, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক জাবের হোসেন, আবুল কাশেম, ইউপি সদস্য মুজিবুর রহমান, শাহাবুদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন খাঁ, ছাত্রদল নেতা খালিদুজ্জামান পাঠান নাহিদ এবং সমাজসেবক মোঃ হানিফসহ আরো অনেকে । মানববন্ধনে বক্তাগণ, দ্রুত আশিক খাঁর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উল্লেখ্য যে গত ২২শে মার্চ শনিবার চাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ীএক সংঘর্ষে আশিক খাঁকে কুপিয়ে হত্যা করে। একদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহকারি এটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল, অপরদিকে চাঁন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি সিরাজুল ইসলাম সেবক, তাদের সমর্থকদের সংঘর্ষে আসিক খাঁ নিহত হয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মোহাম্মদ লোকমান মুন্সি, বোর্ডের সেকশান অফিসার মোঃ আহাদ খাঁন, চাতল বাগ হাটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত হোসেনসহ ১০ জন আহত হন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা