সারাদেশ

৯ দফা দাবিতে ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন, জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবি

পটুয়াখালী, উপজেলা প্রতিনিধি

জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত এবং ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ব্যতিক্রমধর্মী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলাপাড়া উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে উপজেলার প্রবেশদ্বার সিক্সলেন এলাকা থেকে শুরু হয়ে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত একযোগে এ মানববন্ধন চলে।
মানববন্ধনে দল-মত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন। এতে ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, পরিবহন শ্রমিক, জেলে, কৃষক, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে ৯ দফা দাবির মধ্যে রয়েছে, কুয়াকাটা-ভাঙ্গা ৬ লেন মহাসড়ক নির্মাণ, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কৃষি ও মৎস্য খাতের জন্য বিশেষ বরাদ্দ, উপকূলীয় অঞ্চলের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য পৃথক বরাদ্দ নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদে বাজেট ঘোষণা করা হলেও দেশের দক্ষিণাঞ্চলের অবকাঠামো, যোগাযোগ, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়নি। ফলে এ অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা উপেক্ষিত হয়েছে। তারা দ্রুত জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ সংযোজনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতিতে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও উন্নয়নের ক্ষেত্রে এ অঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। পায়রা সমুদ্রবন্দর, কুয়াকাটা পর্যটনকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন হলে এ অঞ্চল দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে আয়োজকরা জানান, দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা