ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ‘বেইলি’ নামের একটি পোষ্য কুকুরকে। প্রায় এক মাস ধরে কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও তার বেঁচে ফেরাকে উদ্ধারকর্মী ও পশুচিকিৎসকেরা ‘অলৌকিক’ বলে উল্লেখ করেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপের নিচে বেইলির অবস্থান শনাক্ত করেন উদ্ধারকারীরা। পরে ধুলোয় ঢাকা, শীর্ণ ও পানিশূন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উদ্ধারের পরপরই তাকে পানি পান করানো হয় এবং চিকিৎসা দল জরুরি চিকিৎসা ও স্যালাইন দেয়।

উদ্ধারকারীরা জানান, বেইলিকে তার মালিকের মৃত দাদির মরদেহের পাশে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ ২৯ দিন খাবার ও পানির অভাবে চরম প্রতিকূল পরিস্থিতিতে থেকেও প্রাণীটি বেঁচে ছিল।

পশুচিকিৎসকেরা জানিয়েছেন, বেইলির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার চোখে কিছু ক্ষত রয়েছে, তবে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠছে।

এই দুর্যোগে ১১ বছর বয়সী ভিক্টোরিয়া তার মা ও দাদিকে হারিয়েছে। পরিবারের এই অপূরণীয় ক্ষতির মধ্যেও প্রিয় পোষ্য বেইলির জীবিত ফিরে আসা স্বজনদের জন্য কিছুটা স্বস্তির কারণ হয়ে উঠেছে।

পশুচিকিৎসক মিরনা বলেন, “এটা সত্যিই একটি অলৌকিক ঘটনা। তার সঙ্গে যা কিছু ঘটেছে, সবই অলৌকিক। তার চোখে কিছু ঘা হয়েছে, তবে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।”

উল্লেখ্য, গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় পাঁচ হাজার মানুষ প্রাণ হারান, শত শত ভবন ধসে পড়ে এবং বিশ্বব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১৯.৬ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ ভৌত ক্ষয়ক্ষতি হয়।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা