ছবি: সংগৃহীত
রাজনীতি

১৭ বছর লন্ডনে ছিলেন, এখন সময় হয়েছে বাসের ভেতর থেকে নামুন—আসিফ মাহমুদ

আমার বাঙলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ১৭ বছর লন্ডনে ছিলেন এখন সময় হয়েছে বাসের ভেতর থেকে নেমে বাংলাদেশের অলিগলি ও রাস্তাঘাট হেঁটে দেশটাকে চেনার।

বুধবার (২৮ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বারে এনসিপির দেশব্যাপী নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূইয়া ১৭ বছর লন্ডনে ছিলেন আগে বাস থেকে নেমে বাংলাদেশের অলিগলি ও রাস্তাঘাট হেঁটে দেখার আহ্বান জানান তারেক রহমানকে। দেশের বাস্তবতা কাছ থেকে না জানলে জনগণের জন্য কাজ করার সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যায় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা ১৭ বছরের নিপীড়ন দেখেছি। বাংলাদেশের মানুষ ১৭ বছরের নিপীড়নের পর গত ১৭ মাসে আবার আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে। ১৭ বছরে আমরা দেখেছি, গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, যত ধরণের অন্যায়, অনাচার আছে শেখ হাসিনার ফ্যাসিবাদের পক্ষ থেকে সেগুলো আমরা পেয়েছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা স্বত্ত্বেও একটি দল ঠিক সেই একই রকমের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণকে দিয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি ভয় দেখিয়ে নয়, বরং মানুষের ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের রাজনীতিতে বিশ্বাস করে। প্রত্যন্ত অঞ্চলের মাটি থেকে উঠে আসা নেতৃত্বই দেশের প্রকৃত সমস্যা বোঝে বলে দাবি করেন তিনি।

আমরা তাদের মতো বিভিন্ন আজগুবি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমরা মাটি থেকে ওঠে এসেছি। আমরা জানি মাটি ও মানুষের কী কী সমস্যা আছে এবং তার কী কী বাস্তববাদী সমাধান হতে পারে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, যুবশক্তির আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা