ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। টানা সপ্তম রাতেও দেশটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় সেন্টকম জানায়, “ইরানে টানা সাত রাত ধরে অভিযান পরিচালনা করছে সেন্টকম। মার্কিন সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ (প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প)-এর নির্দেশনা অনুযায়ী ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। হামলা অব্যাহত থাকলে দেশটি ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ জড়িয়ে পড়তে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি কর্মকর্তারা।

ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, শুক্রবার হরমুজ প্রণালিতে ইরানের পেতে রাখা জলমাইনের বিস্ফোরণে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেন্টকম এ দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, শুক্রবারের মার্কিন হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশে অন্তত তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। একই সঙ্গে প্রদেশটির বিভিন্ন এলাকায় মার্কিন বিমান বাহিনী ব্যাপক বোমাবর্ষণ করেছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে জানিয়েছেন হরমুজগানের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর।

শুক্রবার রাতের হামলার পর তাৎক্ষণিক এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, “যুক্তরাষ্ট্র যদি এমন হামলা অব্যাহত রাখে, সেক্ষেত্রে ইরান নিজেকে শুধু পাল্টা হামলার মধ্যেই সীমিত রাখবে না; পূর্ণমাত্রায় যুদ্ধে নামবে এবং সেক্ষেত্রে (মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের) কোনো রাজনৈতিক সীমান্ত সুরক্ষিত থাকবে না।”

ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত অমান্য করে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে আমিরাতের দুই বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর ড্রোন হামলার পর তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই হাশলার ২ দিন পেরোনোর পর ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন, ““ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। সম্প্রতি তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির স্পষ্ট লঙ্ঘণ। ইরানে ক্ষমতাসীন সরকারের নেতারা অসুস্থ এবং নিকৃষ্ট। আমি মনে করি, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার পর তাদের সঙ্গে শান্তিচুক্তির জন্য আলোচনা করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়।”

ট্রাম্প এই বক্তব্য দেওয়ার পর ১১ জুলাই রাত থেকে এখন পর্যন্ত প্রতি রাতে ইরানে সামরিক অভিযান পরিচালনা করছে সেন্টকোম।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

বাবলুর স্মরণে নাগরিকদের শ্রদ্ধা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার বার বার নির্বাচিত স...

ড্রোন হামলায় রাশিয়ায় ৮ শ্রমিক নিহত

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে আটজন নিহত হয়...

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।...

গোল্ডেন বুটে মেসির কঠিন লড়াই

গোল্ডেন বুটের দৌড়ে নাটকীয় মোড় এসেছে। সমান গোল করেও অ্যাসিস্টের হিসেবে কিলিয়ান...

তুরস্ক সফরে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা