ছবি: সংগৃহীত
সারাদেশ

হাকালুকি হাওরে মাছ লুটের বিরুদ্ধে মামলা

তিমির বনিক, মৌলভীবাজার

হাকালুকি হাওরের সবচেয়ে বড় জলমহাল ‘হাওরখাল’ বিলে মাছ লুটের ঘটনায় বড়লেখা থানায় মামলা হয়েছে। বুধবার রাতে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলাটি করেন ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা বীরবল কান্তি চৌধুরী।

মাছ লুটের ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে জরুরি সভায় যোগ দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় সহকারী কমিশনার (ভূমি)–কে প্রধান করে বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাদের নিয়ে হাওরখাল জলমহালের খাস কালেকশন ও রক্ষণাবেক্ষণের জন্য একটি কমিটি গঠিত হয়। তবে কমিটিতে মাছ লুটের ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে রাখা হয়েছে অভিযোগ করে স্থানীয়ভাবে অসন্তোষ দেখা দিয়েছে।

জলমহাল–সম্পর্কিত সূত্র জানায়, প্রায় দুই হাজার একরের গোটাউরা হাওরখাল গ্রুপ (বদ্দ) জলমহালটি ১৪৩১ বাংলা সনের ৩০ চৈত্র পর্যন্ত পূর্ববর্তী সমবায় সমিতি প্রায় পাঁচ কোটি টাকায় ইজারা নিয়ে ফিশিং সম্পন্ন করে। পরবর্তী তিন বছরের জন্য আরেক সমবায় সমিতি প্রায় ছয় কোটি টাকায় ইজারা পায়। ওই ইজারার প্রশাসনিক প্রক্রিয়া চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট ঘটনাপ্রবাহ বদলে যায়।

এ সময় একটি প্রভাবশালী মহল সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমবায় সমিতিকে দিয়ে লিজের ওপর হাইকোর্টে রিট (নং ১৫৬৬৪/২০২৪) করে। রিটের পর হাইকোর্ট লিজ স্থগিত করেন এবং জলমহালটি খাস কালেকশনে চলে যায়।

স্থানীয়দের অভিযোগ, খাস কালেকশন চলাকালে হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারকে ‘ম্যানেজ’ করে কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি নিয়মিত হাওর থেকে লাখো টাকার মাছ তুলে নিচ্ছেন। সরকারি খাতায় দেখানো হচ্ছে নামমাত্র রাজস্ব। গত ১৭ দিনে প্রায় এক কোটি টাকার মাছ তুললেও সরকারি কোষাগারে জমা পড়েছে মাত্র ১৫–১৬ লাখ টাকা—এমন দাবি করেছে একটি স্থানীয় সূত্র।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মাছ লুটের প্রতিবাদে কয়েক শ মানুষ হাওরখাল বিলে জড়ো হলে ত্রিমুখী ধাওয়া–পাল্টাধাওয়া ঘটে। অভিযোগ, বিলে নেমে কয়েকটি নৌকা ভরে মাছ তুলে নিয়ে যাওয়া হয় এবং অন্তত ছয়টি মাছবোঝাই নৌকা উল্টে দেওয়া হয়।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, ‘মাছ লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। খাস কালেকশন ও জলমহালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক নিজে এসে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা করেছেন।’

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা