ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী এখন ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’

আমার বাঙলা ডেস্ক

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরসিপি) দাবি করেছে, জ্বালানি বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের 'পূর্ণ নিয়ন্ত্রণে' রয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে আইআরসিপি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে এই ঘোষণা দেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে এই জলপথ দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বিবৃতিতে আকবরজাদে স্পষ্ট করে জানিয়েছেন যে হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর অধীনে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। এর ঠিক আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে মার্কিন নৌবাহিনী সেগুলোকে পাহারা (এসকর্ট) দিয়ে নিয়ে যেতে প্রস্তুত।

এদিকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের অ-জরুরি কূটনৈতিক কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সৌদি আরব, ওমান এবং সাইপ্রাস থেকে দূতাবাসের অ-জরুরি কর্মকর্তা ও তাদের পরিবারকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন।

কুর্দি নেতাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার খবরও পাওয়া যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধের এই হুমকি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌ-নিরাপত্তাকে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাপপ্রবাহে বিপর্যস্ত বেলজিয়াম

চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর প্রভা...

নীলফামারীতে মাইক্রোবাস দুর্ঘটনা, নিহত ২

নীলফামারীর কিশোরগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় পড়ে দুইজন নিহত হয়েছেন...

রাজকান্দি রেঞ্জের অধীনে সংরক্ষিত ৫ একর বনভূমি দখলমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ এর অধীন আদমপুর বিটের কালেঞ্জি বস...

'ফুটবল বুঝি', তারপর মেসির প্রশংসা

নিউইয়র্কে ফিফার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি বন্ধ

শনিবার (১৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলায় ইরানের হরমো...

এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস...

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বাঁধার মুখে মনু নদের প্রতিরক্ষা বাঁধ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্ম...

২২ মিনিট দেরিতে প্রশ্নপত্র, এসিল্যান্ড স্ট্যান্ড রিলিজ

বগুড়ার গাবতলীতে এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সময়ের ২২ মিনিট পর প্রশ্নপত্র বিতরণ...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা