ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পারাপারে নতুন শর্ত ইরানের

আমার বাঙলা ডেস্ক

হরমুজ প্রণালি পার করতে হলে প্রতিটি জাহাজকে নির্দিষ্ট পরিমাণ টোল দিতে হবে ইরানকে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে আগাম টোল নির্ধারণ করতে বলছে। যা দিতে হবে ক্রিপ্টোকারেন্সি বা চীনা ইউয়ানে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু জাহাজের ক্রুদের সতর্ক করা হয়েছে। অনুমতি ছাড়া প্রবেশ করলে হামলার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট পরিমাণ টোল পরিশোধ করতে হবে।

ইরানি কর্তৃপক্ষের মাধ্যমে ট্রানজিট অনুমোদন নিতে হবে আগে থেকেই। এসময় বিটকয়েন বা চীনা ইউয়ানে পেমেন্ট নির্ধারণ করতে হবে। কেশম ও লারাক দ্বীপের মাঝ দিয়ে ইরানের উপকূল ঘেঁষে নির্দিষ্ট রুট ব্যবহার করতে হবে। ‘বন্ধুসুলভ’ কার্গো দ্রুত পারাপার, অন্যদের ক্ষেত্রে বিলম্ব বা নিষেধাজ্ঞাও পেতে পারে।

ফিনানসিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, তেলবোঝাই ট্যাংকারের জন্য ব্যারেলপ্রতি ১ ডলার পর্যন্ত টোল নির্ধারণ হতে পারে। বড় সুপারট্যাংকারের ক্ষেত্রে এই বিল কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

কেন ক্রিপ্টো ও ইউয়ান?

ইরানের ওপর যুক্তরষ্ট্র ও ইউরোপের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। ফলে ডলারে লেনদেন কঠিন। তাছাড়া ক্রিপ্টো লেনদেন ট্র্যাক করা কঠিন এবং ইউয়ানে লেনদেন পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার বাইরে। এতে স্বাভাবিকের তুলনায় ট্রাফিক অনেক কম। ইরান এটি চালু করলে প্রতিদিন আগে যেখানে প্রায় ১৩৫টি জাহাজ চলাচল করত সেখানে অনেক বাড়বে।

তবে যুদ্ধবিরতির আলোচনা শুরু হওয়ার আগে মাত্র কয়েকটি জাহাজ চলাচলের অনুমতি পাচ্ছে। হরমুজের দুপাশে প্রায় ৩০০-৪০০ ট্যাংকার উপসাগরে অপেক্ষমাণ রয়েছে। শিপিং খাতের ভাষায়, পুরো এলাকা এখন ‘একটি পার্কিং লটে’ পরিণত হয়েছে।

আন্তর্জাতিক আইনে সুয়েজ বা পানামা খালের মতো কৃত্রিম খালে টোল নেওয়া বৈধ। তবে হরমুজের মতো প্রাকৃতিক জলপথে টোল আরোপ বৈধ নয়। গালফ দেশগুলো বলছে, এটি জাতিসংঘের সমুদ্র আইনের ‘নেভিগেশনের স্বাধীনতা’ নীতির লঙ্ঘন।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকালীন নিয়ন্ত্রণকে এখন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের হাতিয়ারে পরিণত করেছে। সরাসরি যুদ্ধ ছাড়াই বৈশ্বিক বাজারে প্রভাব ফেলতে পারছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা