সংগৃহিত
রাজনীতি
সিলেট-৬

সোনালী আঁশ প্রতীকে ভোট দিন

জেলা প্রতিনিধি: তৃণমূল বিএনপি’র চেয়ারপার্সন ও সিলেট-৬ আসনে সোনালী আঁশের প্রার্থী শমসের মুবিন চৌধুরী কাঙ্খিত উন্নয়ন পেতে ৭ জানুয়ারি সোনালী আঁশ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে জনগনের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি গত রাতে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে সোনালী আঁশ প্রতীকে তার নির্বাচনী জনসভায় এই আহবান জানান। এসময় শমসের মুবিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে যেসব প্রার্থী রয়েছেন এরমধ্যে আমিই একমাত্র খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তাই জীবনের শেষ বয়সে আমি আপনাদের ভালবাসা চাই।

মুবিন বলেন, দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত। এই দু’টি উপজেলার যোগাযোগ ব্যাবস্থা ভেঙে পড়েছে। যে দেশে নিজ টাকায় পদ্মা সেতু হয়। একটু আন্তরিক ও দেশপ্রেমিক হয়ে কাজ করলে উন্নয়নের জোয়ার বয়ে যেতো। বিয়ানীবাজার গোলাপগঞ্জ দু’টি উপজেলার কাঙ্খিত উন্নয়নে ৭ জানুয়ারি সোনালী আঁশ প্রতীকে ভোট দিয়ে তাকে জয় যুক্ত করতে ভোটারদের প্রতি আহবান জানান।

এসময় শমসের মুবিন বলেন, ১৯৭১ সালে দেশের জন্য নিজের জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছিলাম। যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছিলাম। এমনকি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দিও হয়েছিলাম। দেশের মুক্তিযুদ্ধের কথা বিদেশীদের কাছে তুলেও ধরেছি। জীবনের বাকি সময়টকু নিজের জন্ম স্থান ও দেশবাসীর উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাই। এজন্য আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। তিনি আগামী নির্বাচনে জনগনের ভোটে সিলেট-৬ সোনালী আঁশ প্রতীকের বিজয় হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

বিশিষ্ট রাজনীতিবিদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, রাজনীতিবিদ খায়রুল হক, মো. রুহেল আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খান, সাবেক ইউপি সদস্য রাহেল আহমদ, তালামিযে ইসলামির কেন্দ্রীয় সাবেক নেতা আব্দুল মানিক প্রমুখ।

সমাবেশে সোনালী আঁশ প্রতীকের সমর্থনে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক লোক সমবেত হন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা