সংগৃহিত
রাজনীতি
সুনামগঞ্জ-৩

হাওরাঞ্চলের উন্নয়নে নৌকায় ভোট দিন

জেলা প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান হাওরাঞ্চলের উন্নয়নে নৌকায় ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি গতকাল জগন্নাথপুর উপজেলার পৌর পয়েন্টে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এম এ মান্নানের সমর্থনে শেষ নির্বাচনী জনসভায় এই আহবান জানান।

জনসভায় আবেগাপ্লুত কন্ঠে এম এ মান্নান বলেন, হাওরাঞ্চলের মানুষের বিশ্বস্ত নেতা ও পরম বন্ধু হচ্ছেন শেখ হাসিনা। তিনি চান হাওরের মানুষ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাক। মান্নান বলেন, শেখ হাসিনার হাত ধরে সুনামগঞ্জে আমরা হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছি। আমাদের আরও উন্নয়ন প্রয়োজন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৭ জানুয়ারি বিপুল ভোটের মাধ্যমে আবারও আমাদের পরম বন্ধু শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

তিনি বলেন, জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি চাই আমার হাওরবাসীর উন্নয়ন। এজন্য নৌকায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে জনগনের প্রতি আহবান জানান।

জগন্নাথপুরে এম এ মান্নানের শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়। এসময় শেখ হাসিনার সরকার, বারবার দরকার, মান্নান ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, উন্নয়নের মার্কা নৌকা, নৌকা নৌকা স্লোগানে প্রকম্পিত হয় পুরো জগন্নাথপুর পৌর এলাকা।

এরআগে জনসভা উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে পৌর পয়েন্টে জড়ো হতে থাকেন। এতে জনসাধারণের মাঝে বাঁধভাঙা উল্লাস লক্ষ্য করা গেছে। সকল ভেদাভেদ ভুলে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতিও ভোটারদের মাঝে সারা জাগায়। সভায় নৌকাকে বিপুল ভোটে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ। জনসভায় সুনামগঞ্জ জেলা, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা