ছবি: সংগৃহীত
সারাদেশ

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলা, চাঁদা দাবি ও নগদ ৭ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক জাতীয় পার্টির নেতাসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক পীর মোহাম্মদ (৩৫) জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত-এর বিশেষ প্রতিনিধি, মোভি বাংলা টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি এবং সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি রোববার (১ মার্চ ২০২৬) সন্ধ্যায় সোনারগাঁ থানায় অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চৌধুরীগাঁও এলাকায় নিজ বাড়ির সামনে অবস্থানকালে তিনি হামলার শিকার হন। অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দা মো. ইকবাল হোসেন (৪৭)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে শারীরিক হামলা চালায়।

ভুক্তভোগীর দাবি, ইকবাল হোসেনের হাতে থাকা একটি এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করা হলে তিনি আত্মরক্ষার্থে হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায়। একই সময় হামলাকারীরা তার ব্যাগে থাকা ডাচ্-বাংলা ব্যাংক থেকে উত্তোলন করা ৭ লাখ ৫০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শক্রমে থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সোনারগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম বলেন, “একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এটি শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপরও হুমকি। আমরা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদ হাসান খান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাংবাদিক মহলে এ ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা