খেলা

সেরেনার কীর্তি ছুঁলেন ‘হার্ডকোর্টের রানি’ সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক

আরিনা সাবালেঙ্কা আবারও প্রমাণ করলেন কেন তাকে আধুনিক হার্ডকোর্টের রানি বলা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) ইউএস ওপেনের নারী এককে ফাইনালে তিনি ৬-৩, ৭-৬ (৩) গেমে হারালেন যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই আমান্ডা আনিসিমোভাকে। এর মাধ্যমে টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন বেলারুশিয়ান এই তারকা।

২৭ বছর বয়সী সাবালেঙ্কার এটি ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। তিনি ২০২২ সালের পর থেকে কোনো হার্ডকোর্ট গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল মিস করেননি। সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা দুটি ইউএস ওপেন জিতলেন তিনি। সেরেনা ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত টানা তিনবার শিরোপা জিতেছিলেন।

খেলার পর সাবালেঙ্কা বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা এসেছেন, যারা উড়ে এসে আমার বক্সে বসেছেন। আমি আরও অনেক ফাইনালে খেলব, আর পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আমি চাই আপনাদের আমার বক্সে দেখতে।’

অন্যদিকে দ্বিতীয়বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলা ২৪ বছর বয়সী আনিসিমোভার জন্য দিনটি ছিল হতাশার। দর্শকরা ছিলেন তার পক্ষেই, কিন্তু তিনি ম্যাচে ছন্দ ধরে রাখতে পারেননি। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে আনিসিমোভা বলেন, ‘এটা দারুণ একটা গ্রীষ্ম ছিল। টানা দুই ফাইনাল খেলা ভালো, কিন্তু এটা একইসঙ্গে খুব কঠিনও। আমি আজ আমার স্বপ্নের জন্য যথেষ্ট লড়াই করতে পারিনি।’

ফাইনালে সাবালেঙ্কা ছিলেন প্রায় নিখুঁত, মাত্র ১৫টা আনফোর্সড ইরোর ছিল পুরো খেলায়। অন্যদিকে আনিসিমোভার ভুলের সংখ্যা ছিল ২৯টি। এই জায়গাতেই সাবালেঙ্কা এগিয়ে যান দারুণভাবে। শেষ পর্যন্ত টাইব্রেকারে দাপট দেখিয়ে শিরোপা ধরে রাখেন তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা