সংগৃহিত
বাণিজ্য

সূচকের উত্থান, সাত মাসে সেরা লেনদেন আজ

বাণিজ্য ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতন হলেও বিগত দুই কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ফের ঘুরে দাঁড়িয়েছে। গত সোমবারের মতো মঙ্গলবারেও (২৩ জানুয়ারি) ডিএসইতে সূচক উত্থানে লেনদেন সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বাড়লেও কমেছে বাজারে মূলধনের পরিমাণ।

ডিএসই ওয়েবসাইট অনুসন্ধান করে দেখা যায়, শেয়ার বিক্রির চাপে গতকাল ডিএসইর লেনদেন শুরুতেই সূচকের পতন হয়। লেনদেন শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট পতন হয়। পরে সেই পতন বৃত্ত কমতে থাকে। প্রথম পাঁচ মিনিটে লেনদেনে পতন হয় ২৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সেই পতন ঊর্ধ্বমুখী রূপ নেয়। প্রথম এক ঘণ্টা ১৮ মিনিট বা বেলা ১১টা ১৮ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট। সেখান থেকে সূচক বাড়ার বৃত্ত কমতে থাকে। দিনশেষে ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা জানান, ফ্লোর প্রাইসে আটকে থাকায় অনেকে এতোদিন শেয়ার বিক্রি করতে পারেনি। কিন্তু গত বৃহস্পতিবার ফ্লোর প্রাইস তুলে নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা গত রোববার থেকে কার্যকর হয়। ওইদিন অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রির দিকে ঝুঁকে পড়েন। অনেকে লসে শেয়ার বিক্রি করেন। এতে ডিএসইতে বিক্রির চাপ অনেক বাড়ে। ওইদিন তিন শতাধিক কোম্পানির শেয়ার দর পতন ঘটে। সেই চিত্র গত দুই কর্মদিবস লেনদেনের শুরুতে ছিল। লেনদেন শুরুর কয়েক মিনিট পর সেই অবস্থান ঘুরে দাঁড়ায়। এতে ঊর্ধ্বমুখী রূপ নেয় ডিএসই।

গত সোমবারের মতো মঙ্গলবারেও শেয়ার কেনার চাপ বৃদ্ধি পায়। ফলে দুই শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। লেনদেন ১১০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা গত ১৫৬ কর্মদিবসের মধ্যে সেরা লেনদেন এটি।

স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১১৭ কোটি ৯৪ লাখ টাকা। এর আগে গত বছরের ৫ জুন লেনদেন হয়েছিল এক হাজার ২৫৬ কোটি ৬৮ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ৫ কোটি ৯৪ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৩ হাজার ২৭৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার।

সূচক ডিএসইএক্স ২১ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৬ দশমিক ২৫ পয়েন্টে। ডিএসইএস সূচক তিন দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৪ দশমিক ১৬ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৫৮ দশমিক ১৯ পয়েন্টে। ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৬টির ও কমেছে ২২৭টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪০টির।

মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ৬২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৩ কোটি ৮১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩১ কোটি ১৭ লাখ টাকা, দেশবন্ধু পলিমারের ২৯ কোটি ৬৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৯ কোটি ৪৮ লাখ টাকা, বিডি থাইয়ের ২৭ কোটি ৯১ লাখ টাকা, রূপালী ব্যাংকের ২৩ কোটি ৪২ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১৯ কোটি ৮০ লাখ টাকা, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৭৫ লাখ টাকা এবং ফু-ওয়াং ফুডের ১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

এদিকে, করোনার প্রকোপ ও শেয়ারবাজারে লাগাতার পতনের কারণে পুঁজিবাজারে প্রথমবার ২০২০ সালে ফ্লোর প্রাইস আরোপ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরে তা ২০২১ সালের জুলাইয়ে তুলে নেওয়া হয়েছিল। ফের গত ২০২২ সালের জুলাইয়ে পুঁজিবাজারের স্বার্থে প্রায় দুই শতাধিক কোম্পানি ফ্লোর প্রাইস আরোপ করেছিল বিএসইসি। এতে এক পর্যায়ে শেয়ার লেনদেন ব্যাপক কমে গেলে সমালোচনায় পড়ে বিএসইসি। পরে গত বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির ওপরে ফ্লোর প্রাইস তুলে নেয় ।

তবে, তখনও ফ্লোর প্রাইসে আটকে রেখেছিল ৩৫ কোম্পানি। যা গত রোববার থেকে কার্যকর হয়েছিল। পরে সব বিবেচনায় গত সোমবার আরও ২৩ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি। সেই হিসেবে আজ থেকে ১২ কোম্পানির শেয়ার দরে ফ্লোর প্রাইস বহাল কার্যকর ছিল। যেসব কোম্পানিগুলোতে ফ্লোর প্রাইস থাকছে, সেগুলো হলো— গ্রামীণফোন, রবি, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, রেনাটা, ইসলামী ব্যাংক, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার, খুলনা পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম, আনোয়ার গ্যালভানাইজিং ও বিএসআরএম।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা