সংগৃহিত
রাজনীতি

সুযোগ আছে, সংসদ বাতিল করুন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা ‘ডামি’ ভাইয়ে ভাইয়ে যে নির্বাচন করেছে, সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোও এই নির্বাচন গ্রহণ করেনি। তাই এই নির্বাচন জনগণ মানে না।

সরকারকে বলি এখনও সময় আছে, এই অবৈধ সংসদ বাতিল করুন, নিজেরা পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করুন। এ সময় আসন্ন রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাল্টা কর্মসূচি দিয়ে ৩০ জানুয়ারির কালো পতাকা মিছিলের কর্মসূচি বন্ধ করা যাবে না বলে ক্ষমতাসীনদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আপনি বারবারই একই কথা বলেন- খেলা হবে, রাজনৈতিক খেলা হবে।

সাবেক বিরোধী দলের প্রধান হুইপ ফারুক বলেন, আরে ভাই, খেলতে হলে খেলোয়াড় লাগে। আপনারা তো খেলোয়াড় না। আপনাদের সঙ্গে কী খেলব? আপনি আমাদের লেজের সঙ্গে লেগেই আছেন। বিএনপি গতকাল বিকেল ৩টায় প্রোগ্রাম দিয়েছে কালো পতাকা মিছিলের। আওয়ামী লীগ তারপরে বিকেল ৪টায় প্রোগ্রাম দিয়েছে।

ফারুক বলেন, আমরা বলে দিতে চাই, আমাদের লেজে লেজে থেকে বিএনপির কালো পতাকা মিছিল প্রতিরোধ করতে আপনারা পারবেন না। বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে (৭ জানুয়ারি) প্রত্যাখ্যান করেছে। তাই ৩০ জানুয়ারি জনগণ কালো পতাকা দেখিয়ে আবারও আপনাদের প্রতি ধিক্কার জানাবে।

গতকাল শনিবার নয়াপল্টনের কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের দিন ঢাকাসহ সারা দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানায় এবং সব পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেন।

ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী মো. সেলিম রেজার সঞ্চালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে ওলামা দলের আলমগীর হোসাইন, কাজী মো. আবুল হোসেন, আলমগীর হোসাইন খলিলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা