ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ যাত্রী উভয়ই রয়েছেন।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৫ জুলাই) পূর্বাঞ্চলীয় সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই মহাসড়কটি পূর্বাঞ্চলীয় সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত করেছে। আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী অংশে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পড়া বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। অন্য বাসটিতে ছিলেন সাধারণ যাত্রীরা। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেওয়া শুরু করে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পাশাপাশি আহতদের দ্রুত হোমস সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জরুরিভিত্তিতে কয়েকটি হেলিকপ্টার পাঠায় উদ্ধারকারী দল।

দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কটি জরাজীর্ণ অবস্থা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক পরিকাঠামো ও সড়ক ব্যবস্থার যে চরম অবনতি হয়েছে, এই দুর্ঘটনাকে তারই একটি করুণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে দেশটির জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যমতে, অবকাঠামোগত ত্রুটি ও বেপরোয়া চলাচলের কারণে দেশটিতে সড়ক দুর্ঘটনা অন্যতম প্রধান মৃত্যুঝুঁকি হয়ে উঠেছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

সাংবাদিক কেএম বাচ্চু নৃশংস হামলার শিকার

কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি, পরিবেশ ও পর্যটনকর্মী সাংব...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

কলকাতায় ব্রাজিল, বাংলাদেশ সফরের দাবিও

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

আবাসিক হোটেলে অভিযানে আটক ৭

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ ভারতের

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা