অপরাধ

সাবেক মন্ত্রী আনিসুল–ইনু–ফারুক রিমান্ডে   

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিসহ বেশ কয়েকজন নেতাকে নতুন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে এসব আসামির রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

এর মধ্যে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের ৭ দিন ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়া মিরপুর, উত্তরা পশ্চিম থানা, কলাবাগান, নিউমার্কেট, মতিঝিল থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এদিকে নিউমার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা