সংগৃহীত
খেলা

সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে শুধু ২-১ ব্যবধানে সিরিজ হার নয়, এ বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারাল বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১৮ রানে অলআউট হয় নিগার সুলতানার দল। তাড়া করতে নেমে ২২.৩ ওভার হাতে রেখে জিতেছে স্বাগতিকেরা।

মেয়েদের চ্যাম্পিয়নশিপ চক্রে শুক্রবার রাতে এটিই ছিল শেষ ম্যাচ। জিততে পারলে প্রথমবারের মতো সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ। হারে অবশ্য সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। এখন ৬ দলের একটি বাছাইপর্ব খেলতে হবে নিগারদের, যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে দুটি দল। এই বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।

চ্যাম্পিয়নশিপ টেবিলে ২১ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে ছয়ে দলটি। স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ডকে টপকে যেত বাংলাদেশ।

সেই লক্ষ্যে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা। শুরুটা ভালো হয়নি। দলীয় ৬ রানে দ্বিতীয় ওভারে ফিরে যান ওপেনার মুর্শিদা। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি হয় ফারজানা হক ও শারমিন আক্তারের। ২০তম ওভারে ব্যক্তিগত ২২ রানে অ্যাফি ফ্লেচারের শিকার হন ফারজানা। মুর্শিদাকে তুলে নেন চেরি-অ্যান ফ্রেসার।

দলীয় ১০০ রানের আগে আরো ২টি উইকেট হারায় বাংলাদেশ। ২৩তম ওভারে শারমিন ও ৩১তম ওভারে অধিনায়ক নিগার ফিরে যান। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৭ রান করা শারমিনকে তুলে নেন ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথুস। ১১ রান করা নিগার হন জাইদা জেমসের শিকার। ৩০.৫ ওভারে ৪ উইকেটে ৯৪ থেকে ২৪ রান তুলতে বাকি ৬ উইকেট হারায় বাংলাদেশ। এই পথে বাংলাদেশ খেলেছে আরও ১৩ ওভার।

পতনের শুরুটা ৩৫তম ওভারের শেষ বলে দলীয় ১০৭ রানে ফাহিমা খাতুনের রান আউট হওয়ার মধ্য দিয়ে। ৯ ওভারে ১১ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই আউট হন শূন্য রানে। পাঁচে নামা সোবহানা মোস্তারি ৬২ বলে ২৫ রান করে পতনের মিছিলের বিপরীতে দাঁড়িয়ে পাল্টা লড়াইয়ের চেষ্টা করেন। দলীয় ১১৮ রানে তিনি আউট হওয়ার দুই বল পরই অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ৬.৫ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন অফ স্পিনার কারিশমা রামহারাক। এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।

স্বল্প পুঁজি নিয়ে বোলিংয়ে বেশিক্ষণ লড়তে পারেনি বাংলাদেশ। ১১.৫ ওভার পর্যন্ত টেকা ওপেনিং জুটিতে ৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ২২ রান করা ম্যাথুসকে ফিরিয়েছেন স্পিনার নাহিদা আক্তার। দলীয় ৭৩ রানে আরেক ওপেনার কিয়ানা জোসেফকে (৩৯) হারানোর পর আর সমস্যায় পড়েনি ওয়েস্ট ইন্ডিজ। ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় নিশ্চিত করেন শেমাইনে ক্যাম্পবেল (২৫*) ও দিয়ান্দ্রা ডটিন (৩৩*)।

নিগারদের সামনে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী মঙ্গলবার সেন্ট কিটসে প্রথম টি–টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১১৮ (শারমিন ৩৭, সোবহানা ২৫, ফারজানা ২২, নিগার ১১, ফাহিমা ৭, মুর্শিদা ১, মারুফা ১*, কারিশমা ৪/১২, জাইদা ২/১৫, ফ্লেচার ১/২২, ম্যাথুস ১/১৯, ফ্রেসার ১/২৪)।

ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১২২/২ (কিয়ানা ৩৯, ডটিন ৩৩*, শেমাইন ২৫*, ম্যাথুস ২২; নাহিদা ১/২৫, মারুফা ১/৩৯)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-১-এ জয়ী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা