সংগৃহিত
জাতীয়

সরকারের লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে ঘিরে বিএনপি কি প্রতিক্রিয়া দেখালো তা নিয়ে বিচলিত নয় সরকার জা‌নি‌য়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এখন সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজ‌নৈ‌তিক কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা ব‌লেন তি‌নি।

ওবায়দুল কা‌দের ব‌লেন, বিএনপি যতই নাটক সাজাক না কেন জনগণের সমর্থন তাদের নেই। তারা যতই করুক, জনগণ আন্দোলন চায় না। বিএন‌পি নির্বাচন বয়কটের পরও জনগণ ৪১.৮% ভোট দিয়েছে। ২৮টি দল অংশ নিয়েছে। সারা দুনিয়া থেকে বিভিন্ন দেশ ও সংস্থা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

‘এমনকি নির্বাচন সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এমন কথা মার্কিন যুক্তরাষ্ট্রও বলেনি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে বিএনপি কি প্রতিক্রিয়া দেখাবে এবং কি বলবে এ নিয়ে বিচলিত নই।

সারা বিশ্ব আজ চ্যালেঞ্জের মুখে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, যার রেশ বাংলাদেশেও রয়েছে। গতকালও দেখলাম রেমিট্যান্স বেড়েছে, তবে রিজার্ভ কমেছে। ওঠানামা থাকবেই। তারপরও আমাদের কৃষি খাদ্য যেখানে স্বয়ংসম্পূর্ণ আছি। এটা একটা ভালো দিক। এ অস্থিরতার মধ্যেও জনগণের মধ্যে কোথাও হাহাকার নেই, বিক্ষোভ দ্রোহ দেখিনি। সবাই স্বাভাবিক জীবনযাপন করছেন।

‘সারা দুনিয়ায় চ্যালেঞ্জের মুখে, আমেরিকারও নানান চিন্তা আছে। তারা এখন নিজেদের চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত। বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার তাদের অত সময় কোথায়?’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করছে সরকার। কথা বেশি না বলে কাজে বেশি মনোযোগ দিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। স্থানীয় সরকার নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা অংশ নেয়নি। বিএনপি একটা দল-যারা নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না, আর শিগগিরই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু হ‌বে ব‌লেও জানান তি‌নি।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা