সংগৃহিত
আন্তর্জাতিক

সম্পর্ক জোরদারে চীন-পাকিস্তান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: চীন সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তিনি বৈঠক করেছেন।

শুক্রবার (৭ জুন) দুই দেশের বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করেছেন।

বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান সম্পর্ক আরও গভীর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। বিশেষ করে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে।

বন্ধুপ্রতীম দেশ দুইটির নেতারা দীর্ঘদিনের অল-ওয়েদার স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপের বিষয়েও গুরুত্বারোপ করেছেন।

এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের প্রেসিডেন্টে শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৪ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর শি জিন পিংয়ের সঙ্গে এটাই শাহবাজের প্রথম বৈঠক।

প্রধানমন্ত্রী শাহবাজ তাকে ও তার প্রতিনিধিদলকে চীনে উষ্ণ ও সদয় স্বাগত জানানোর জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান।

এদিকে চলতি বছরের মে মাসে পাকিস্তানের প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে। এই মাসে দেশটিতে ৩ দশমিক ২৪৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা, যা এক বছর আগের তুলনায় ৫৪ দশমিক দুই শতাংশ বেশি। সূত্র: জিও নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা