সংগৃহীত ছবি
জাতীয়

সব নদীর পানি বিপৎসীমার নিচে

নিজস্ব প্রতিবেদক : দেশের সব নদীর পানি কমে বিপৎসীমার নিচে নেমে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (২৮ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, গতকাল শুধুমাত্র গোমতী নদীর কুমিল্লা পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। কিন্তু এখন সেটিও নেমে এসেছে।

তিনি বলেন, উজানে গত ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হয়নি। আর আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাসও নেই। তাই আপাতত পানি বাড়ার সম্ভাবনা নাই আর।

বর্তমানে গঙ্গা, পদ্মা নদীর পানি স্থিতিশীল অবস্থায় আছে। আর বাংলাদেশের যমুনা ও কুশিয়ারা নদীর পানি হ্রাস অব্যাহত আছে। এছাড়া বাংলাদেশের বন্যা কবলিত এলাকাগুলো থেকেও পানি নেমে যাচ্ছে।

সরদার উদয় রায়হান আরও বলেন, আগামী দুই-তিন দিনের মাঝে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে গতকাল পানির উচ্চতা ছিল ২০.৫৫ সেন্টিমিটার, এখনো তাই আছে। সাধারণত এই পয়েন্টের পানি যদি ২২.০৫ সেন্টিমিটার অতিক্রম করে তখন সেটিকে বিপজ্জনক বিবেচনা করা হয় বলে জানান রায়হান।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে পেলেন শুকনো গোবর!

আধুনিক জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন কেনাকাটা। তবে এর যেমন রয়েছ...

গুরুত্বপূর্ণ আল-মাখা শহর হুতিদের দখলে

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনে...

দেশের স্বার্থে র‍্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে: লুৎফুজ্জামান বাবর

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে র‍্যাবে...

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক : গোলাম মোস্তফা 

রাজনৈতিক অঙ্গনে মত ফারাক থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন গণতান...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা