ছবি: সংগৃহীত
বিনোদন

শিল্পা শেঠির বিকৃত ছবি ও ভিডিও সরাতে হাইকোর্টের নির্দেশ

আমার বাঙলা ডেস্ক

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নিজের বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় কড়া আইনি পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে—এমন অভিযোগ তুলে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

সম্প্রতি শিল্পা শেঠির নামে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে একাধিক আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ে। এসব কনটেন্টে তার চেহারা ও কণ্ঠস্বর বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরই তিনি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

অভিযোগের প্রেক্ষিতে বোম্বে হাইকোর্ট দ্রুত পদক্ষেপ নেয়। আদালত সংশ্লিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে ওইসব বিকৃত ছবি, ভিডিও ও লিংক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

আদালতে দাখিল করা আবেদনে শিল্পা শেঠি উল্লেখ করেন, তার অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে অসংখ্য ছবি, ভিডিও এবং এমনকি ডিজিটাল বই তৈরি করা হয়েছে। এসব কনটেন্ট অনলাইনে ছড়িয়ে পড়ায় তার ব্যক্তিগত জীবন ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে ব্যক্তিগত সুরক্ষা চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মামলার শুনানি শেষে বিচারপতি অদ্বৈত শেঠনা বিষয়টিকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কারও অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা তথ্য বিকৃতভাবে প্রকাশ করা আইনত শাস্তিযোগ্য অপরাধ।

বিচারপতি আরও বলেন, নারী বা পুরুষ—কাউকেই এভাবে জনসমক্ষে অপমান বা হেনস্তা করার অধিকার কারও নেই। শিল্পা শেঠির পক্ষ থেকে জমা দেওয়া বিকৃত ছবির স্ক্রিনশট পর্যালোচনার পর আদালত সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে দ্রুত সেই সব কনটেন্ট অপসারণের নির্দেশ দেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

ভোটের দিন সারাদেশে পাঁচ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে কিছু যানবাহন...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্য...

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

মাহবুব জুবায়ের বলেন, ‘বিভিন্ন জেলায় জামায়াতের এজেন্ট ও নেতাকর্মীদের ওপর...

সোনারগাঁয়ে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের...

সোনারগাঁয়ে ভোট কেনার অভিযোগে জামায়াত কর্মী আটক

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সনমান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দড়িকান্দি এল...

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জ...

যারা নির্বাচন ব্যাহত করতে চায়, তাদের জন্য ঝুঁকি আছে: র‍্যাব মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা