খেলা
ফিফা আসিয়ান কাপ

শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে পরপর দুই ম্যাচে হেরে শিরোপার লড়াইয়ে ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৩৫তম মিনিটে হ্যারিস স্টুয়ার্টের একমাত্র গোলে শিরোপার লড়াইয়ে ছিটকে গেল জামাল ভূঁইয়ারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গ্যালোরা বুংকার্নো স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে থমাস ডুলির দল।

ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের ফুটবলারের জার্সি টেনে হলুদ কার্ড দেখেন সমিত সোম। প্রথম ২৫ মিনিটে বাংলাদেশের খেলায় প্রাণ ছিল, মাঝমাঠে লড়াইটাও ছিল ভালো। কিন্তু আক্রমণের শেষভাগে গিয়ে গুছিয়ে উঠতে পারেনি তারা, তাই সিঙ্গাপুরের গোলমুখে বড় কোনো সুযোগও তৈরি হয়নি।

১৭ মিনিটে প্রতি আক্রমণে বাংলাদেশের রক্ষণে বিপদ তৈরি করে সিঙ্গাপুর। বাঁ প্রান্ত থেকে আসা ক্রসে ইলহান ফান্দির শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। কর্নারের বিনিময়ে সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ।

৩০ মিনিটের কুলিং ব্রেকের পর বাংলাদেশের খেলায় কিছুটা ছন্দপতন। ৩২ মিনিটে হ্যারিস স্টুয়ার্টকে ফাউল করে হলুদ কার্ড দেখেন জিদান ইউসুফ। তিন মিনিট পর বাঁ প্রান্ত দিয়ে নুর আদম আব্দুল্লাহর ক্রসে দারুণ হেডে সিঙ্গাপুরকে এগিয়ে দেন হ্যারিস স্টুয়ার্ট। কাছ থেকে আসা হেডে শ্রাবণ বলের দিকে তাকিয়ে থাকলেও গোল ঠেকাতে পারেননি।

বিরতির পর ৪৭ মিনিটে শাহ শাহিরানের দুরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন শ্রাবণ। ৫৮ মিনিটে পরিবর্তন আসে ভাংলাদেশের একাদশে। শেখ মোরসালিনের জায়গায় মাঠে নামেন মিনহাজুল করিম স্বাধীন।

৬৪ মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। ডানপ্রান্ত দিয়ে সাদ উদ্দিনের ক্রসে লাফিয়ে হেডের চেষ্টা করেন সমিত সোম। কিন্তু তা বারের ওপর দিয়ে চলে যায়। ৭০ মিনিটে জোড়া পরিবর্তন করায় বাংলাদেশ। সমিত সোমের জায়গায় সোহেল রানা জুনিয়র ও শুকি ইতোফুসার জায়গায় নামেন ফাহামিদুল ইসলাম। ইতালি প্রবাসী এই ফুটবলার মাঠে নামার পর বেশ কয়েকটি আক্রমণ চালায় বাংলাদেশ।

৭৯ মিনিটে ফাহামিদুলের ক্রস থেকে রাকিব হোসেনের হেড সিঙ্গাপুরের স্টুয়ার্টের গায়ে লেগে কর্ণারে পরিণত হয়। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

উল্লেখ্য, প্রিমিয়ার ডিভিশনের ‘এ’ গ্রুপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে সিঙ্গাপুর। তবে এই জয়ে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করে শিরোপার রেসে টিকে থাকলো দলটি। সমান পয়েন্ট পেয়ে দুইয়ে ইন্দোনেশিয়া। একই পয়েন্ট নিয়ে সবার শীর্ষে মালয়েশিয়া।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে পরপর দুই ম্যাচে হেরে শিরোপার লড়াইয়ে ছিটকে গেছে বাংলাদেশ। টুর...

বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি ফরিদা, অতঃপর যা ঘটল

ভূমি অফিসে প্রতিদিনের মতোই ছিল নানা কাজে আসা মানুষের ভিড়। কেউ জমির নামজারির খ...

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে ব&zwn...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা