সারাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনে নারায়ণগঞ্জের দুই কলেজ অধ্যক্ষের বদলি আদেশ বাতিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারি তোলারাম কলেজ এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দুই অধ্যক্ষের বদলির আদেশ বাতিল করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব মো: মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ বাতিল করা হয়।এর ফলে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ আগের পদেই বহাল রইলেন।বদলির আদেশ বাতিলের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন,আমার কলেজের শিক্ষার্থীরা আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছে তা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি।

গত ১২ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও এস ডি) হিসাবে এই দুই অধ্যক্ষকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বদলির আদেশ দেওয়া হয়। এই আদেশ বাতিলের দাবিতে উল্লেখিত দুই কলেজের শিক্ষার্থীরা ১৬ ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ করে বদলির আদেশ বাতিলের দাবি জানিয়ে আসছিল।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা