ছবি: সংগৃহীত
রাজনীতি

 শপথের পরদিনই ঝাড়ু হাতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

আমার বাঙলা ডেস্ক

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিনই নিজের নির্বাচনী এলাকা মিরপুরে সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে গ্লাভস ও মাস্ক পরে ঝাড়ু দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুর রহমান বলেন, “আমি বলেছিলাম রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে আমার কাজ শুরু করব। আমি আমার কথা রাখছি।”

তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো একদিনের লোকদেখানো কর্মসূচি নয়। দলের প্রতিটি ইউনিট প্রতিদিন ফজরের নামাজের পর অন্তত আধা ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। সম্ভব হলে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বানও জানান তিনি।

মিরপুরকে পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরও সহযোগিতা কামনা করেন জামায়াত আমির। তিনি বলেন, “আজ আমি জিতেছি, আগামীতে অন্য কেউ জিততে পারেন—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। উন্নয়ন দলীয় পরিচয় বা ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে হওয়া উচিত।”

ডা. শফিকুর রহমান আরও জানান, তিনি ঢাকায় অবস্থান করলে প্রতিদিন এলাকায় এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। আর ঢাকার বাইরে থাকলেও সংশ্লিষ্ট এলাকায় সহকর্মীদের নিয়ে একই উদ্যোগ চালিয়ে যাবেন।

স্থানীয় বাসিন্দাদের একটি অংশ তার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা