সংগৃহীত
শিক্ষা

শনিবার শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক : ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামীকাল শনিবার।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বলেন, শিক্ষা মন্ত্রণালয় ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তিতে প্রকাশের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএ জানায়, কিছু বিষয়ের একই কোড রয়েছে ও কিছু বিষয়ে অস্পষ্টতা ছিল, যা আগের নিবন্ধনের নিয়োগে জটিলতা তৈরি করেছিল। এসব বিষয় সমাধানের কাজ শেষ করা হয়েছে। এখন শিগগিরই ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এনটিআরসিএর কর্মকর্তারা জানান, সর্বশেষ নিয়োগের সময় দেখা গেছে কিছু বিষয়ের একই কোড রয়েছে। আমরা সেই কোডগুলো পরিবর্তনের চেষ্টা চলছে। কেননা কম্পিউটার সেটি আলাদা করতে পারে না। এজন্য জটিলতা হয়, যা নিয়োগের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে পারে।

এছাড়া, কিছু বিষয়ের অস্পষ্টতাও নিয়োগ কার্যক্রমের গতি কমিয়ে আনতে পারে, সেগুলো দূর করার জন্য আমাদের কর্মকর্তারা কাজ করেছেন।

এনটিআরসিএ সচিব এনামুল কাদের খান বলেন, এ ধরনের বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা জানানো হয় না, শুধু পরীক্ষার গ্রহণ ও প্রার্থী বাছাই করা হয়।

বিধিমালা অনুসারে লিখিত পরীক্ষার আগে আমরা শূন্য পদের চাহিদা চেয়ে পাঠাই। সেগুলো যাচাই-বাছাই করে শূন্য পদের সংখ্যা আমরা প্রকাশ করি। সেভাবেই নিয়োগ দেওয়ার কার্যক্রম শুরু হয়।

বর্তমানে ১৭তম নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে। এর আগে, গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ২৬ হাজার ২৪২ জন।

এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন। তাদের মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা