ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

লালদীঘিতে নবনির্মিত সিএমপি হেডকোয়ার্টার্স ভবনের উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের লালদীঘিতে নবনির্মিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টার্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভবনটির উদ্বোধন ঘোষণা করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, কমিশনারকে ফুলের শুভেচ্ছা জানান। পরে সিএমপির একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

নবনির্মিত এই হেডকোয়ার্টার্স ভবন সিএমপির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা